Tuesday, November 3

৭ই মার্চের ভাষণ ইউনেস্কো স্বীকৃতি দেওয়ায় ভিডিও চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

0
আবদুল্লাহ আল নোমান (শুভ) : ইউনেস্কো ও বিশ্বের ঐতিহ্য অমূল্য দলিল ঐতিহাসিক ৭ই মার্চের এই ভাষণ স্বীকৃতি দেওয়ায় গৌরবের সাথে প্রথমবার এই দিবস সারাদেশে পালন করা হয়।
৭ই মার্চ উপলক্ষে মহানগর ছাত্রলীগের সাবেক অর্থ-সম্পাদক আবু নাছের চৌধুরী আজাদ এর উদ্দ্যেগে পাঁচলাইশ ও বায়েজিদ থানা ছাত্রলীগ এর যৌথ আয়োজনে মুরাদপুর ডাচ বাংলা ব্যাংকের সামনে সন্ধ্যা ৭:৩০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ ভিডিও চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।পাঁচলাইশ থানা ছাত্রলীগ নেতা মোঃ মিরাজ আলম চৌধুরীর সভাপতিত্বে ও বায়েজিদ থানা ছাত্রলীগ নেতা সুলতান মাহমুদ জুনায়েদ এর সঞ্চালনায় অনুষ্টানটি অনুষ্টিত হয়।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা মোঃ সৌরভ চৌধুরী, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের উপ আইন বিষয়ক সম্পাদক আরজু ইসলাম বাবু,ওমরগণি এম,ই,এস বিশ্ববিদ্যালয় কলেজ এর সাবেক ছাত্রলীগ নেতা মোঃ ইমতিয়াজ মনি,বায়েজিদ থানা যুবলীগ নেতা বেলায়েত হোসেন,ওমরগণি এম.ই.এস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ নেতা সুমিত বড়ুয়া দিপু।
এতে আরো উপস্থিত ছিলেন বায়েজিদ থানা ছাত্রলীগ নেতা সহিদুর রহমান তুহিন,মহানগর ছাত্রলীগ নেতা জিয়াউল হক শাকিব,আবতাব উদ্দিন তাহসিন।২ নং জালালাবাদ ওয়ার্ড ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী,শাহরাজ হোসেন শান্ত,আব্দুল্লাহ আল ইব্রাহিম,আকিবুল ইসলাম আরজু,মিসকাত হোসেন। বায়েজিদ থানা ছাত্রলীগ নেতা নিরব হাসান রণি,জুয়েল হাসান,মঈনুদ্দিন রাজু,আল ফয়সাল মুন্না,মমিনুর ফাহিম।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.