বেনাপোল(যশোর):- সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী,বাংলাদেশের স্থপতি, বাংলার মহানায়ক,বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর ৭ই মার্চের ভাষন তৎকালীন পূর্ব এবং পশ্চিম পাকিস্তান কে দ্বি- খন্ডিত করে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশের সৃষ্টি। আর এ কাজটি সফল হওয়ার লক্ষ্যে যিনি সারাটা জীবন আন্দোলন সংগ্রামের পথ বেছে নিয়েছিলেন, যার ঐতিহাসিক ভাষন বাঙ্গালী জাতিকে সুসংগঠিত করেছিল সেই ৭ই মার্চের দিন আজ।
কথাগুলো একবাক্যে বললেন যশোরের শার্শা উপজেলার আ’লীগ সাধারন সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান। বেনাপোল ছোট আঁচড়া মোড়স্থ আ’লীগ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় তিনি একথা বলেন।
বৃহস্পতিবার বিকালে আ’লীগের অঙ্গ সংগঠন বেনাপোল স্বেচ্ছা-সেবকলীগের উদ্যোগে আয়োজিত সংগঠনের সভাপতি জুলফিকার আলী মন্টু’ র সভাপতিত্বে অনুষ্ঠিত দো’আ ও আলোচনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-আলহাজ্ব নাসির উদ্দীন সা: সম্পাদক, বেনাপোল পৌর আ’লীগ,অহিদুজ্জামান-সভাপতি, শার্শা উপজেলা যুবলীগ।
আলী কদর সাগর, সহ:সভাপতি, পৌর আ’লীগ, আহাদুজ্জামান বকুল যুগ্ম-আহবায়ক পৌর যুবলীগ, কামাল হোসেন, সাধারন সম্পাদক পৌর স্বেচ্ছাসেবকলীগ, ইকবাল হোসেন রাসেল সা:সম্পাদক উপজেলা ছাত্রলীগ, মোহাম্মদ আলী সাধারন সম্পাদক, উপজেলা বাস্তহারালীগ, মামুন জোয়ার্দার সভাপতি, পৌর ছাত্রলীগ, তৌহিদ হোসেন সা: সম্পাদক, পৌর ছাত্রলীগ, সাইফুল ইসলাম স্বজল যুগ্ম-সাধারন সম্পাদক শার্শা উপজেলা ছাত্রলীগ।