Sunday, November 8

৭মার্চের ভাষাণ ইউনেস্কোর স্বীকৃতি লাভ করায় কাপ্তাইয়ে আনন্দ র‌্যালী

0

কাপ্তাইয়ে বনার্ঢ্য র‌্যালী

কবির হোসেন, কাপ্তাইঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিষ্ট্রারে’ অন্তভুক্তির মাধ্যমে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের স্বীকৃতি পাওয়ায় কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে এবং নির্বাহী কর্মকর্তা তারিকুল আলমের (শনিবার) সভাপতিত্বে সকাল ১০টায় এক বনার্ঢ্য র‌্যালী ও জাতীয় শহীদ মিনার চত্তরে এক আলোচন সভা অনুষ্টিত হয়। উক্ত শোভা যাত্রা ও র‌্যালীতে উপজেলার সকল প্রশাসনীক কর্মকর্তা,সকল সরকারী/বেসরকারী প্রতিষ্টান কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্টান,মুক্তিযোদ্ব সাংসদ,ইসলামিক ফাউন্ডেশন,আইনশৃঙ্কলা বাহিনীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

র‌্যালীটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জাতীয় শহীদ মিনারে আলোচনা সভা করা হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরীসহ অন্যন্যা নেতৃবৃন্দ।

 

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.