Thursday, August 20

৭ ও ৮নং ওয়ার্ডের ভোটার কার্যক্রমের শেষ দিনে উপচেপড়া ভিড়

0

ইব্রাহিম হোসেন রাকিব, চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর আওতাধীন ৭ ও ৮ নং ওয়ার্ডের ভোটার কার্যক্রম এর শেষদিনে নতুন ভোটার উপচেপড়া ভিড় হয়েছে। নাসিরাবাদ সরকারী বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আজ ৩১শে অক্টোবর বৃহস্পতিবার সকাল ৯ টা হতে বিকাল ৫ টা পর্যন্ত এ কার্যক্রম চলে।

এই সময়ে নতুন ভোটারদের উৎসাহ ও শুভেচ্ছা জানাতে সেখানে উপস্থিত হয়েছে ৮নং ওয়ার্ডের কাউন্সিলর মোরশেদ আলম, ৭ ও ৮ নং ওয়ার্ড সংরক্ষীত আসন হতে মহিলা কাউন্সিলর পদপ্রার্থী ও ৭নং ওয়ার্ড যুব মহিলালীগের সভাপতি নাহিদা ইয়াসমিন সনিয়া আজাদ।

তিনি বলেন, শেষদিনের ভোটার কার্যক্রমে নতুন ভোটারদের স্বতুঃস্ফুর্ত অংশ গ্রহন দেখে আসলেই আমি আনন্দিত। তিনি বিভিন্ন স্থানে ভোটার কার্যক্রম পরিদর্শন করেন।

উক্ত সময়ে আরো উপস্থিত ছিলেন ৭ নং ওয়ার্ড যুবমহিলা লীগের সাধারণ সম্পাদক রৌশন আরা রুপা, বায়েজিদ থানা যুবলীগ নেতা মইনুদ্দিন রাজু ও বায়েজিদ থানা ছাত্রলীগ নেতা মাহফুজুল ইসলাম রাসেল প্রমুখ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.