Wednesday, August 12

৭ থেকে ১২ আগষ্টের টিকা কার্যক্রম সীমিত ঘোষনা

0

করোনা প্রতিরোধে গণটিকাদান কার্যক্রম আগামী ৭ থেকে ১২ আগস্ট পর্যন্ত ঘোষণা করা হয়েছে।কিন্তু টিকা স্বল্পতার কারণে সীমিত সময়ের জন্য টিকা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে । বুধবার (৪ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

এতে বলা হয়, ‘আগামী ৭ থেকে ১২ আগস্ট পর্যন্ত টিকাদান কার্যক্রম টিকা স্বল্পতার কারণে সীমিত করা হয়েছে। আপাতত শুধু ৭ আগস্ট শুধু একদিন প্রতিটি টিকাকেন্দ্রে অগ্রিম রেজিস্ট্রেশনের ভিত্তিতে বয়োবৃদ্ধ, অসুস্থ, নারী ও প্রতিবন্ধীদের অগ্রাধিকার দিয়ে ৩০০ জনকে টিকা দেওয়া হবে, অনেক চেষ্টার পরও এটা পরিবর্তন করা যাচ্ছে না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সঙ্গে আলোচনা সভায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। আগামী ১৪ আগস্ট থেকে টিকা প্রাপ্তি সাপেক্ষে এই কর্মসূচি পুনরায় শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সিদ্ধান্ত পরিবর্তনে সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।’

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.