Tuesday, July 28

৭ মার্চের ভাষণ পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তের দাবি খাদ্যমন্ত্রীর

0

ন্যাশনালনিউজ২৪বিডি.কম: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তের দাবি জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে ‘বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ : বিশ্ব ঐতিহ্য দলিল হিসেবে ইউনেস্কোর স্বীকৃতি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বাংলাদেশ মুক্তিযোদ্ধা মহাজোট এ আলোচনা সভার আয়োজন করে।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বিশ্বের নির্যাতিত-নিপীড়িত মানুষের মুক্তির অনুপ্রেরণা। তার এ বক্তব্য ছিল অলিখিত যা মুক্তিযুদ্ধে মন্ত্র মুগ্ধের মতো কাজ করেছিল। এ ভাষণের মাধ্যমে সমগ্র জাতিকে তিনি সব ধরনের দিক নির্দেশনা দিয়েছিলেন।

মুক্তিযোদ্ধা মনিরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা মহাজোটের মহাসচিব নাজমুল হাসান পাখি ও জাতীয় প্রেস ক্লাবের সভাপতি মুক্তযোদ্ধা শফিকুর রহমান।

কামরুল বলেন, দীর্ঘদিন দেশের তরুণ প্রজন্মকে ভুল ইতিহাস শেখানো হয়েছিল। সঠিক ইতিহাস থেকে তাদেরকে অন্ধকারে রাখা হয়েছিল। সেই দিন আর খুব বেশি দূরে নয় যে দিন সমগ্র বিশ্বে ৭ মার্চের ভাষণ নিয়ে গবেষণা করা হবে।

খাদ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকারের অধীনেই সাংবিধানিক নিয়মে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। সাংবিধানিক নিয়ম অনুযায়ী নির্বাচনকালীন সরকার পরিচালনা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সরকার নির্বাচন কমিশনকে সহায়তা করবে।মন্ত্রী সতর্ক করে দিয়ে বলেন, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ যাতে কেউ নষ্ট করতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.