কোচদের চাকরি বড়ই কঠিন। দল ভালো খেললে প্রশংসা আছে; আবার খারাপ খেললে যে কোনো সময় হাতে হ্যারিকেন ধরে বিদায় করে দেবে দল।
যেমনটা ঘটাল লা লিগার দল আলভেস। চলতি মৌসুমে দ্বিতীয়বারের মত কোচ বরখাস্ত করেছে চলতি লিগে ধুঁকতে থাকা দলটি। মাত্র ৭ ম্যাচের ব্যবধানে ইতালিয়ান কোচ জিয়ান্নি দে বিয়াসিকে পদ থেকে সরিয়ে দিয়েছে স্প্যানিশ ক্লাবটি।
এবারের মৌসুমে লা লিগায় মাত্র দুটি ম্যাচে আলাভেসকে জয় উপহার দিয়েছেন ডি বিয়াসি। লেভান্তে ও এস্পানেয়লের বিপক্ষে ম্যাচে জয়ী হলেও রিয়াল সোসিয়েদাদ, রিয়াল বেতিস, ভ্যালেন্সিয়া, গেতাফে ও এইবারের বিপক্ষে পরাজিত হতে হয়েছে আলাভেসকে। ১৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে বাসকোয়েটসরা এখন টেবিলের তলানিতে রয়েছে।
কোচ বরখাস্তের বিষয়ে আলাভেসের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘লা লিগায় সাম্প্রতিক ফলাফল বিচারে ক্লাব গিয়ান্নি ডি বিয়াসের সাথে চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।
‘
লুইস জুবেলডিয়াকে বরখাস্তের পরে অস্থায়ী কোচের দায়িত্ব পাওয়া জেভিয়ার কাবেলোকে আবারো একই দায়িত্ব দেয়া হচ্ছে বলে ক্লাব সূত্র নিশ্চিত করেছে। গত মৌসুমে সাউদাম্পটনের ম্যানেজার মরিসিও পেলেগ্রিনিওর অধীনে আলাভেস কোপা ডেল রে’র ফাইনাল খেলা ছাড়াও লা লিগায় নবম স্থানে ছিল
প্রায় এক দশক পরে গত আসরে লা লিগায় খেলার যোগ্যতা অর্জন করেছিল আলাভেস।