Saturday, September 12

৭ সদস্যের সম্প্রচার কমিশন গঠন: নতুন আইনের খসড়া অনুমোদন

0

জাতীয় সম্প্রচার কমিশন হচ্ছে। এই কমিশনে ৭ জন সদস্য থাকবেন। সার্চ কমিটি এই কমিশন নির্বাচন করবেন। টেলিভিশন, বেতার ও অনলাইন সংবাদ মাধ্যমগুলোকে ‘নিয়মের মধ্যে’ রাখতে এমন একটি সম্প্রচার কমিশন গঠনের বিধান রেখে নতুন একটি আইনের খসড়া অনুমোদন দিয়েছে সরকার।
আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম প্রেস ব্রিফিংয়ে বলেন, এটি একটি নতুন আইন। স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করে এটি প্রণয়ন করা হয়েছে।
খসড়া আইনে সাত সদস্যের একটি সম্প্রচার কমিশন গঠনের বিধান রাখা হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

তিনি আরও জানান, কমিশনের সদস্যদের নির্বাচনের জন্য একটি সার্চ কমিটি গঠন করা হবে। কমিটি রাষ্ট্রপতির কাছে সদস্যদের নাম প্রস্তাব করবেন। রাষ্ট্রপতির অনুমোদনের পর কমিশন গঠন করা হবে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, এ কমিশন সম্প্রচার যন্ত্রপাতির লাইসেন্স দেবে। অনলাইন গণমাধ্যমের নিবন্ধন দেওয়ার ক্ষেত্রে কমিশনের একক কর্তৃত্ব থাকবে।
খসড়া আইনে সম্প্রচার কমিশন গঠনের পাশাপাশি কমিশনারদের নিয়োগ, যোগ্যতা-অযোগ্যতা, মেয়াদ, পদত্যাগ, অপসারণ, পদপর্যাদা, পারিশ্রমিক ছাড়াও বিভিন্ন বিষয়ের বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে বলে জানান তিনি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.