Wednesday, September 9

৮৫ যশোর-১ (শার্শায়) ঐক্যজোটের প্রার্থী তৃপ্তির দিনভর গণসংযোগ

0

মোঃ আয়ুব হোসেন পক্ষী, বেনাপোল(যশোর) প্রতিনিধি: ৮৫ যশোর-১ (শার্শা)আসনে সকল ভয় ভীতি বাঁধাকে উপেক্ষা করে ঐক্যজোটের প্রার্থী ধানের শীর্ষ প্রতীক নিয়ে সারাদিন প্রচারণা চালিয়েছেন মফিকুল হাসান তৃপ্তি। দেশের সকল প্রার্থীরা গত ১১ তারিখ সকাল থেকে প্রচারণা চালালেও শার্শার ধানের শীষের প্রার্থী দলের সব নেতাকে এক মঞ্চে এনে সোমবার সকাল থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন।

এ সময় উপজেলার নিজামপুর, লক্ষনপুর ও গোড়পাড়ার বিভিন্ন বাজারে গণসংযোগ করেন।
শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসান জহির বলেন, গত সাতদিন ধরে সরকারি দলের লোকজন আমাদের কর্মী সমার্থকদের মারধর ও হুমকি ধামকি দিয়ে আসছে। আমরা উপজেলা বিএনপির সব নেতাদের নিয়ে একজোট হয়ে সোমবার থেকে নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করেছি।

গণসংযোগে ঐক্যজোটের প্রার্থী মফিকুল হাসান তৃপ্তির সঙ্গে ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসিন জহির, যুবদলের কেন্দ্রীয় সদস্য নুরুজ্জামান লিটনসহ কয়েকশ নেতাকর্মী। পরে নেতারা উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি আল মামুন বাবলুর বাবার জানাজায় অংশগ্রহণ করেন। ঐক্যফ্রন্টের প্রার্থী মফিকুল হাসান তৃপ্তির গনসংযোগে উল্লেখ সংখ্যক পুলিশের উপস্থিতি চোখে পড়ার মতো। কৌতুহল বশত অনেক ভোটার বলেন এত নিরাপত্তা আওয়ামীলীগের বতর্মান এম.পি প্রার্থী শেখ আফিল উদ্দীন ও পায়নি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.