৮৭ রানে অলআউট, এবার ইনিংস ব্যবধানে হার এড়ানোর লড়াই

0

ঢাকা টেস্টের প্রথম তিন দিনই ছিল বৃষ্টি। তিন দিনে অন্তত ৯০ ওভার করে ২৭০ ওভার খেলা হওয়ার কথা ছিল। কিন্তু খেলা হয়েছে সর্বসাকুল্যে ৬৩.৩ ওভার।মঙ্গলবার চতুর্থ দিনে ফের ব্যাটিংয়ে নেমে ৩৫ ওভার খেলে ২ উইকেট হারিয়ে ১১২ রান তুলে ৩০০/৪ রানে ইনিংস ঘোষণা করে পাকিস্তান। 

জবাবে ব্যাটিংয়ে নেমে সময়ের ব্যবধানে উইকেট হারায় বাংলাদেশ। ২০.৪ ওভারে ৭১ রানে ৭ উইকেট হারায় স্বাগতিকরা। ঢাকা টেস্টে ইনিংস ব্যবধানে পরাজয় এড়াতে হলে বুধবার শেষ দিনে দায়িত্বশীল ব্যাটিং করতে হবে টাইগারদের।

এমন পরিস্থিতিতে সকালে মাঠে নেমে ৮৭ রানে অলআউট হয় বাংলাদেশ। এখন ইনিংস ব্যবধানে হার চোখ রাঙাচ্ছে মুমিনুলের দলকে।  ইনিংস ব্যবধানে হার এড়াতে হলে বাংলাদেশকে করতে হবে ২১৩ রান।পাকিস্তানের হয়ে সাজিদ খান নিয়েছেন ৮ উইকেট। বাকি দুই উইকেটের একটি পেয়েছেন শাহীন শাহ আফ্রিদি। মুমিনুল হয়েছেন রান আউট।

 

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.