Sunday, August 30

ঢাকার দুই সিটিতে আ’লীগের প্রার্থী ঘোষণা: উত্তরে আতিক, দক্ষিণে তাপস

0

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থীদের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র আতিকুল ইসলাম। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

রোববার দুপুর ১২টায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এর আগে শনিবার রাত সাড়ে ৭টার দিকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের মেয়র প্রার্থী চূড়ান্ত করতে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে বৈঠক বসে দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। দুই সিটির মেয়র প্রার্থীদের নাম রোববার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী তালিকা থেকে বাদ পড়লেন বর্তমান মেয়র সাঈদ খোকন। উত্তরের প্রার্থী হিসেবে বর্তমান মেয়র আতিকুল ইসলামকেই বহাল রাখা হয়েছে।

অপরদিকে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপি দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে। ঢাকা উত্তর সিটিতে দলটির মনোনয়ন পেয়েছেন তাবিথ আউয়াল আর দক্ষিণে মনোনয়ন পেয়েছেন ইশরাক হোসেন।
এর আগে আওয়ামী লীগের ধানমণ্ডির সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে উত্তর ও দক্ষিণে ২০ জন মেয়র পদপ্রত্যাশি মনোনয়ন ফরম সংগ্রহ করেন। তাদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৮ জন এবং উত্তর সিটিতে ১২ জন মেয়র পদপ্রার্থী ছিলেন। শুক্রবার সকাল ১০টা থেকে শুরু হয়ে শনিবার বিকেল ৫টায় মনোনয়ন ফরম বিতরণ ও জমাদানের কার্যক্রম শেষ হয়।

এদিকে আসন্ন ঢাকা সিটি করপোরেশনে নির্বাচনে মেয়র পদে উত্তরে তাবিথ আউয়াল ও দক্ষিণে ইশরাক হোসেনকে মনোনয়ন দিয়েছে বিএনপি।

শনিবার বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান। এর আগে মনোনয়ন প্রত্যাশীদের স্বাক্ষাৎকার নেন বিএনপির মনোনয়ন বোর্ডের সদস্যরা।
গত শুক্রবার বিকেল ৪টার দিকে রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কাছে মনোনয়ন প্রত্যাশীরা ফরম জমা দেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.