এ যেন গল্পের সেই রাজ পুত্রের কাহিনী, হাসলে মুক্তো ঝরে,কাঁদলে মনি মানিক্য।মেসির কান্নার পর ফেলে দেওয়া টিস্যুর দাম এক মিলিয়ন ডলার।
বার্সেলোনার সঙ্গে দীর্ঘ ২১ বছরের সম্পর্ক ছিন্ন করে ফ্রান্সের পিএসজিতে পাড়ি জমিয়েছেন লিওনেল মেসি।
গালফ নিউজ জানিয়েছে, মেসির বিদায়ী ভাষণ দেওয়ার সময় চোখের পানি মুছতে তার স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো তার দিকে টিস্যু বাড়িয়ে দেন। ব্যবহারের পর তা মেসি ফেলেও দেন।
সেই টিস্যু আবার এক ব্যক্তি সংগ্রহ করে বিক্রির ঘোষণা দেন।টিস্যুটি নিলাম থেকে কিনেছেন এক স্প্যানিশ ধনকুবের। টিস্যুটি বিক্রি হয়েছে এক মিলিয়ন ডলারে, যা বাংলাদেশি টাকায় প্রায় আট কোটি ৪০ লাখ টাকার কাছাকাছি।