Saturday, August 15

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত

0

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি ঝরছে। শুক্রবার সকালে ঢাকায় ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। বৃষ্টির কারণে বিভিন্ন এলাকার রাস্তাঘাটও ছিল ফাঁকা।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানান, এই বৃষ্টিপাত চলবে আগামী রোববার পর্যন্ত। এতে তাপমাত্রা আরো কমে শীত বেশি অনুভূত হতে পারে। এছাড়া চলতি মাসের মাঝামাঝি ও শেষ সপ্তাহে শৈত্যপ্রবাহের কবলে পড়তে পারে দেশ। ঢাকায় যা মাঝারি আকারে হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, সারাদেশের রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। দেশের কোথাও কোথাও মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

এমন পরিস্থিতিতে দেশের উত্তরের ১৬ জেলায় শীতের কাপড় ও শুকনো খাবার বিতরণ করবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.