এম কে মনির,সীতাকুণ্ড,চট্টগ্রাম প্রতিনিধিঃ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে পাক্কা রাস্তার মাথা এলাকায় নিজ ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শরিফুল ইসলাম নামের এক গাড়ির হেলপার নিহত হয়েছে।
বৃহস্পতিবার রাত পৌনে ৯টার সময় সীতাকুণ্ডের ১০ নং সলিমপুর ইউনিয়নের পাক্কা রাস্তার মাথা এলাকায় এ দূর্ঘটনা ঘটে। এই রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিচয় জানা যায়নি। বার আউলিয়া হাইওয়ে থানার এসআই মোঃ কাউসার লাশটি উদ্ধার করে চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
জানা যায় বালুভর্তি একটি ট্রাক (ফেনী ট-১১-০৬৫৪) ভিতর থেকে মহাসড়কে উঠার সময় হেলপার অন্য গাড়িকে সিগনাল দিতে গিয়ে পা পিছলে রাস্তায় পড়ে গেলে নিজের গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হয়। এসময় ট্রাকের ড্রাইভার গাড়ি রেখে পালিয়ে যায়।
পুলিশ গাড়িটি আটক করে থানায় নিয়ে যায়।
উল্লেখ্য গত দু মাস আগে সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকার একটি পেট্টল পাম্পের সামনে একই কায়দায় একজন ট্রাক সহযোগীর মৃত্যু হয়।