কাপ্তাই প্রতিনিধিঃ রাঙামাটি জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন কাপ্তাই উপজেলা শাখার দুইজন সদস্যকে যখম ও গাড়ি ভাঙচুরের প্রতিবাদে ১ম দিনের মত চলছে অবরোধ। রোববার(২২সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য কাপ্তাই টু লেচুবাগান,বড়ইছড়ি -ঘাগড়া ও কাপ্তাই টু রাঙ্গামাটি আসামবস্তি সড়কে সকল ধরনের অটোরিকশা চলাচল বন্ধ রাখা হয়েছে। ফলে দুর্ভোগে পড়েছে হাজারো যাত্রী। অটোরিকশা অবরোধের ফলে কাপ্তাই উপজেলার প্রধান সড়কের রেশমবাগান, বারোঘনিয়া গেইট, বড়ইছড়ি, শীলছড়ি, কাপ্তাই নতুন বাজার এলাকায় সকল ধরনের যাত্রী ও রোগী চরম দুর্ভোগে পড়েছে। এতে সড়কে অনেক যাত্রী দুর্ভোগে পড়েছে।
চট্টগ্রাম শহর থেকে কাপ্তাই সুইডেন ইনস্টিটিউটে ভর্তি হতে আসা এক ছাত্র বলেন, আজকে ভর্তি হওয়ার শেষদিন ছিল।ভর্তির প্রতিষ্ঠানে যাচ্ছিলাম। কিন্তু অটোরিকশা বন্ধ থাকায় যেতে পারছিনা। এদিকে কাপ্তাইয়ের বড়ইছড়ি-ঘাগড়া সড়ক অটোরিকশা সমিতির সভাপতি মো. আমীর হোসেন জানান, জেলা সংগঠনের নির্দেশনা মোতাবেক আমরা কর্মসূচী পালন করছি। পরবর্তী সিন্ধান্ত না আসা পর্যন্ত গাড়ি চলাচল বন্ধ থাকবে।
কাপ্তাই অটোরিকশা সমিতির সাধারন সম্পাদক মো. দিদারুল আলম জানান, অনির্দিষ্টকালের জন্য অটোরিকশা চলাচল বন্ধের বিষয়টি আমরা শনিবার জানিয়ে দিয়েছিলাম। আমাদের দুইজন সদস্যকে পাহাড়ী সন্ত্রাসীরা আসামবস্তী সড়কে মারধর করে কুপিয়ে জখম করেছে। এবং তাদের মোবাইল টাকা গাড়ি ভাংচুর করে নিয়ে গেছে। তাই আমরা ঘটনা তীব্র নিন্দা ও সুষ্ঠ তদন্ত পূর্বক বিচার চেয়ে শনিবার বিকালে মানববন্ধন করেছি এবং রাঙ্গামাটি জেলা সংগঠনের সাথে সম্মনয় করে আমরা কর্মসূচী পালন করছি। দাবি ও সুষ্ঠ বিচার না হওয়া পযন্ত অবরোধ চলবে বলে জানান।