Monday, August 31

রাজধানীতে রাফিকে পুড়িয়ে মারার ঘটনার প্রতিবাদে যৌন নিপীড়ন ও ধর্ষণবিরোধী  পদযাত্রা

0

আজ রাজধানীতে ফেনীর সোনাগাজীতে মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহানকে পুড়িয়ে মারার ঘটনার প্রতিবাদে যৌন নিপীড়ন ও ধর্ষণবিরোধী  পদযাত্রা হয়েছে।

বেলা ১১টায় রাজধানীর শাহবাগ থেকে পদযাত্রা শুরু হয়ে তা শহীদ মিনারে গিয়ে শেষ হয়। গৌরব একাত্তর, পূর্ণিমা ফাউন্ডেশনসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ এ পদযাত্রায় অংশ নেন।

নুসরাত হত্যার সর্বোচ্চ শাস্তি দাবি করে বিভিন্ন স্লোগান ও বক্তব্য দেন অংশগ্রহণকারীরা। এ ছাড়া বিভিন্ন স্লোগান–সংবলিত প্ল্যাকার্ডও বহন করেন তাঁরা। সোনাগাজীর এই মাদ্রাসাছাত্রীকে পুড়িয়ে মারার ঘটনায় সারা দেশেই প্রতিবাদের ঝড় বয়ে যাচ্ছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.