মেহেদী হাসান: জামালপুর সদর উপজেলা সহ জেলার ৭টি উপজেলার ৪১৫ জন স্বাস্থ্য সহকারীগণ তাদেরকে টেকনিক্যাল পদমর্যদায় বেতন স্কেল প্রদান , ৩০% হারে মাঠ ভ্রমণ ও ঝুঁকি ভাতার দাবী , প্রতি ৬ হাজার জনগোষ্ঠীর জন্য ১ জন স্বাস্থ্য সহকারী নিয়োগ সহ ৪দফা দাবীতে এভাবেই স্ব স্ব উপজেলা কার্যালয়ের সামনে কর্মবিরতি পালন করছেন।
এতে জেলার ২০৪টি ইপিঅাই টিকাদান কেন্দ্রের কার্যক্রম বন্ধ থাকায় প্রতিদিন জেলার প্রায় ৫ হাজার শিশু এবং ৩ হাজার মহিলা টিকাদান কার্যক্রম থেকে বঞ্চিত হচ্ছে।
তারা মাননীয় প্রধানমন্ত্রী ১৯৯৮ সালের ঘোষণার ১৯ বছর পর বেতন কাঠামোর বাস্তবায়ন চায় । দাবী মানা না হলে অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতি চলতেই থাকবে।