Thursday, November 5

অসুস্থ রমা চৌধুরীকে দেখতে চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটি‌’র নেতৃবৃন্দ

0

কাজী মাহদী হাসান: বীরাঙ্গনা ও বিশিষ্ট লেখিকা অসুস্থ রমা চৌধুরীকে দেখতে আজ(শনিবার) রাত ৮টার দিকে মেডিকেল সেন্টারে যান চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটি নেতৃবৃন্দ । ১৯৭১ সালের বীরাঙ্গনা রমা চৌধুরীকে দেখতে গিয়ে সংগঠনের সভাপতি কিরনশর্মা আশু রোগমুক্তি কামনা করে বলেন, যিনি আজম্ম এদেশের মানুষের জন্য কথা বলেছেন, সর্বদাই মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা কামী মানুষের জন্য লিখেছেন এ দেশকে ভালবেসে অদ্যবধি খালি পায়ে হেঠে মাটিকে সম্মান দেখিয়েছেন। তিনি আজ মুমুর্ষ অবস্থায় হাসপাতালের বিছানায় শুয়ে আছেন। তিনি কখনোই কোন মানুষ বা সরকার প্রধানের কাছে নিজের জন্য কিছু চাননি। তিনি সব সময় দেশ ও মানুষের জন্য লিখেছেন। সৃষ্টিকর্তার কাছে তার শীঘ্রই রোগমুক্তি কামনা করছি।

উল্লেখ্য গুরুতর অসুস্থ হয়ে নগরীর মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন আছেন বীরাঙ্গনা রমা চৌধুরী।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.