Saturday, November 7

আজও বৃষ্টি হতে পারে, বন্দরে ৩নং সংকেত বহাল

0

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও এর সংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি অনেকখানি দুর্বল হয়ে এলেও তার প্রভাবে আজ সোমবারও দেশের অনেক স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আজ সোমবার থেকে সমুদ্রবন্দরের তিন নম্বর সতর্কতা সংকেত নামিয়ে ফেলা হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। নিম্নচাপের প্রভাব কেটে যাওয়ায় সোমবার থেকে বৃষ্টির দাপটও কমবে। এরপর মেঘমুক্ত আকাশ থাকলে ধীরে ধীরে রাতের তাপমাত্রাও কমতে থাকবে। আবহাওয়াবিদরা বলছেন, মাসের শেষার্ধে গিয়ে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচেও নামবে অনেক এলাকায়। এসময় বয়ে যেতে পারে শৈত্যপ্রবাহ।

এর সাথে দেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দর সমূহের ওপর দিয়ে বয়ে যেতে পারে ঝোড়ো হাওয়া। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এই পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের।

পূর্বাভাসে বলা হয়, আজ ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, রাজশাহী বিভাগের অনেক জায়গায় এবং রংপুর বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

একই সঙ্গে নিম্নচাপের প্রভাবে গত দুদিন ধরে রাজধানীসহ দেশের অধিকাংশ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। নিম্নচাপটি দুর্বল হয়ে এখন সুস্পষ্ট লঘুচাপ হিসেবে অবস্থান করছে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপূর্ব বঙ্গোপসাগর এলাকায়। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে। এসময় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চাঁদপুরে, ৬২ মিলিমিটার।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.