দেশের বাজারে ফের কমেছে স্বর্ণের দাম। গতকাল বৃহস্পতিবার রাতে স্বর্ণের দাম সমন্বয় করার সিদ্ধান্ত জানায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন এ দাম আজ শুক্রবার থেকেই কার্যকর হবে।
নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণর দাম কমে দাঁড়িয়েছে এক লাখ ৭১ হাজার ৬০১ টাকা। গতকাল প্রতি ভরি স্বর্ণ এক লাখ ৭৩ হাজার ১৭৫ টাকায় বেচাকেনা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণর দাম এক লাখ ৭১ হাজার ৬০১ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি এক লাখ ৬৩ হাজার ৭৯৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণর দাম এক লাখ ৪০ হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ১৬ হাজার ১২৭ টাকা।
স্বর্ণের দাম কমানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। দেশে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৮১১ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৭২৬ টাকা নির্ধারণ করা হয়েছে।