আগামী ১৭ ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচিত এমপিদের শপথ সম্পন্ন হবে-প্রেস সচিব

0

আগামী ১৭ ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচিত সংসদ সদস্যদের শপথ সম্পন্ন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

প্রেস সচিব বলেন, বিজয়ীদের শপথগ্রহণ অনুষ্ঠান দ্রুত সম্পন্ন করার প্রস্তুতি নেওয়া হয়েছে। ১৬ বা ১৭ ফেব্রুয়ারির মধ্যেই শপথ অনুষ্ঠিত হতে পারে। এর বেশি দেরি হওয়ার সম্ভাবনা নেই বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, ‘খুব দ্রুত শপথ নেবে। দেরি হলেও ১৬ বা ১৭ ফেব্রুয়ারির মধ্যে শপথ হবে।’

সকালে একইস্থানে ব্রিফিং শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, শপথ কে পড়াবেন- সে বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

সরকারি সূত্র জানায়, শপথ আয়োজন ঘিরে আনুষ্ঠানিক প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে। নিরাপত্তা ও প্রোটোকল সংক্রান্ত বিষয়গুলোও চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.