কে.এম.রিয়াজুল ইসলাম,বরগুনা প্রতিনিধি : ২১ ডিসেম্বর বৃহস্পতিবার আমতলী পৌরসভা ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ী সমবায় সঞ্চয় ও ঋণদান সমিতির লিমিটেড এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন।
নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা ব্যাস্ত সময় কাটাচ্ছেন। প্রতিটি চায়ের দোকান থেকে শুরু করে বিভিন্ন হোটেল রেস্তারায় এ নির্বাচনকে নিয়ে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। প্রত্যেক ভোটার তার পছন্দের প্রার্থীকে বিজয়ী করার জন্য যেমন মরিয়া হয়ে উঠেছেন, তেমনি প্রার্থীরাও দৌর-ঝাপ শুরু করেছেন প্রতিটি ভোটারদের দারে দারে। প্রার্থীদের চোখে আর ঘুমনেই, সম্পূর্ন নতুন আঙ্গিকে বিভিন্ন কৌশলে বিজয়ী হওয়ার জন্য তারা সাধারন ভোটারদের মন জয় করার চেষ্টা চালাছেন।
২১ডিসেম্বর ২০১৭ ইং তারিখ বৃহস্পতিবার সমিতির এ নির্বাচনে মোট ২১ জন প্রার্থী বিভিন্ন পদে প্রতিদন্ডীতা করতে যাচ্ছে। এর মধ্যে সভাপতি পদে ২-জন, মোঃ মাহবুবুর রহমান হিমু গাজী ও মুজাহিদ মোঃ চান মিয়া গাজী। সহ- সভাপতি পদে-৩ জন, মোঃ আলী হায়দার খান, মোঃ বশির সরদার ও মোঃ মহিন তালুকদার। সাধারন সম্পাদক পদে-৩ জন, মোঃ মিজানুর রহমান মিজান, মোঃ বারেক প্যাদা ও মোঃ ফোরকান গাজী। ক্যাশিয়ার পদে-২জন, মোঃ আঃ জব্বার চৌকিদার ও এনামুল হক সোহাগ। সদস্য পদে-১১জন, মোঃ সোহেল মোল্লা, মোঃ আলতাফ বয়াতী, মোঃ আঃ রাজ্জাক হাওলাদার, মোঃ বাহাদুর হাসান, মোঃ জাকির হোসেন হাওলাদার, মোঃ বেল্লাল গাজী, মোঃ জাকির হাওলাদার, মোঃ রুবেল হাওলাদার, মোঃ হেলাল তালুকদার, মোঃ রানা বাবু ও শ্রী জগন্নাথ হাওলাদার।
এদের মধ্য থেকে বিভিন্ন পদে নির্বাচিত ৯জনকে নিয়ে ২০১৮-২০২০ ইং সনের জন্য ৩ বছর ম্যায়াদী ব্যবস্থাপনা কমিটি গঠন করা হবে। আমতলী উপজেলা সমবায় অফিস সূত্রে জানাযায়, ইউনিয়ন পরিষদের ন্যায় সম্পূর্ন সরকারী বিধি মোতাবেক উক্ত নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতি পূর্বে ভোটার লিষ্ট সংশোধন করে নির্বাচনী তফসিল ঘোষনা করা হয়েছে, সুষ্ঠভাবে নির্বাচন উঠানোর জন্য প্রিজাইডিং অফিসারসহ ব্যাপক জনবল নিয়োগ দেয়া হয়েছে। ২১ ডিসেম্বর ২০১৭ ইং তারিখ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহন চলবে।