Wednesday, November 4

আল্লামা শাহ আহমদ শফীর সাথে সৈয়দ আজহার মাদানীর সৌজন্য সাক্ষাৎ

0

সরওয়ার কামাল: আযাদী আন্দোলনের মহানায়ক শায়খুল ইসলাম আল্লামা হোসাইন আহহমদ মাদানী রহ. পৌত্র আল্লামা সৈয়দ আজহার মাদানী আজ (৮ ফেব্রুয়ারি) রোজ বৃহস্পতিবার সন্ধা ৭টায় শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফীর সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন।

প্রথমে তিনি হেফাজতে ইসলামের মহাসচিব, বিশিষ্ট হাদীছ বিশারদ আল্লামা জুনায়েদ বাবুনগরীর সাথে সাক্ষাত করেছেন। তিনি সৈয়দ আরশাদ মাদানীর তৃতীয় পুত্র বলে জানা যায়। বাংলাদেশের জন্যে এটা তাঁর চতুর্থ ছফর হলেও চট্টগ্রামে এই প্রথম এসেছেন তিনি। বিমান বন্দরে তাকে অভ্যর্থনা জানিয়েছেন হাটহাজারী উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা নাসির উদ্দিন মুনির ও মাওলানা আনাস মাদানী।

আমীরে হেফাজতের সাথে সাক্ষাতকালে তিনি বলেছেন, আপনার সাথে সাক্ষাতের আখাঙ্খা আমার দীর্ঘদিনের। বহু প্রতীক্ষিত এই আখাঙ্খা পূর্ণ হওয়ায় আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ইতোপূর্বে বাংলাদেশে আসা হলেও আপনার সাথে দেখা করার সুযোগ হয়নি। এখানে এসে আমি অন্যরকম একটা প্রশান্তি অনুভব করছি; যা আমাকে বারংবার আসার অনুপ্রেরণা যোগাচ্ছে। আমার বড়ই খোশ কিসমত যে আমি আপনার দু’আ নিতে পেরেছি। আল্লাহ তা’আলা আমাদের জন্যে আপনার ছায়াকে আরো দীর্ঘায়িত করুন।

সৈয়দ আজহার মাদানী সাধারণত আল্লামা শাহ আহমদ শফীর ছেলের বয়সী। তবুও তাঁর প্রতি (আজহার মাদানী) হৃদ্যতা ও আন্তরিকতাপূর্ণ আলাপ প্রত্যক্ষ করা গেছে তা তাঁর ( আহমদ শফীর) উস্তাদের পৌত্র হওয়ার সুবাদে। এটা উস্তাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের বহির্প্রকাশ। যেখান থেকে অনেক কিছু শেখার যায়। উস্তাদের সৃতিচারণে তাঁর সাথে বিভিন্ন আলাপকালে আল্লামা আহমদ শফী বলেছেন, তোমার দাদা এমন ছিলেন, এমন ছিলেন, এমনমন ছিলেন।

পরিশেষে আল্লামা শাহ আহমদ শফী তাকে বলেছেন, যদি কষ্ট না হয়, স্বরণ থাকে তাহলে তোমার বাবা আরশাদ মাদানীকে আমার সালাম জানাবে।

প্রসঙ্গত, আজ ও কাল হাটহাজারীতে উলামা পরিষদের উদ্যোগে আয়োজিত দু’দিনব্যাপী আন্তর্জাতিক ইসলামী মহা সম্মেলনে যোগ দিতে তিনি চট্টগ্রাম এসেছেন। পাঁচ দিনের ছফর শেষে আগামী রোববার তিনি দেশে ফেরার কথা রয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.