Wednesday, November 4

আশুলিয়ায় চিকিৎসকের রহস্যজনক মৃত্যু

0

সাভারে আশুলিয়ায় রুবেল দেওয়ান (৩৮) নামে এক চিকিৎসকের রহস্যজনক মৃত্যু হয়েছে।মঙ্গলবার ভোর ৫টার দিকে বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের আশুলিয়ার মড়াগাং এলাকা থেকে ওই চিকিৎসকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

এদিকে এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিহত চিকিৎসকের গাড়িচালক সুফিয়ান মিয়াকে (৩০) আটক করেছে পুলিশ।

নিহত রুবেল দেওয়ান সাভারের মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের চিকিৎসক। তার বাড়ি সাভারের তালবাগ এলাকায়।

এলাকাবাসী জানান, রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ওই চিকিৎসকের অসুস্থ শ্বশুর ভর্তি রয়েছেন। তাকে দেখে ভোররাতে তিনি সাভারে নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় তার প্রাইভেটকারটি মড়াগাং এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তার গাড়ি লক্ষ্য করে ঢিল ছুড়ে। পরে চালক গাড়িটি থামালে ওই চিকিৎসক গাড়ি থেকে বেরিয়ে আসেন। পরে তার লাশ পাওয়া যায়।

নিহত চিকিৎসকের বাবা আবু সাঈদ দেওয়ান অভিযোগ করে জানান, তার ছেলে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এ হত্যাকাণ্ডে তার চালক জড়িত রয়েছে। এ ছাড়া ছেলের প্রাইভেটকারের জানালাও ভাঙা ছিল বলে জানান তিনি।

এ বিষয়ে আশুলিয়া থানার এসআই মনিরুজ্জামান বলেন, চিকিৎসক রুবেল দেওয়ান সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় আশুলিয়া থানায় দুটি মামলার প্রস্তুতি চলছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.