এমপিওভুক্তির দাবিতে আগামীকাল মঙ্গলবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন শিক্ষক-কর্মচারীরা।
অবস্থান কর্মসূচি সফল করার জন্য আজ সোমবার রাজধানীর সেগুনবাগিচাস্থ রিপোর্টার্স ইউনিটিতে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
এ সময় নেতারা কর্মসূচি সফল করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের আহ্বান জানান।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবীর (ডলার) সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক অধ্যক্ষ ড. বিনয় ভূষণ রায়সহ কেন্দ্র্রীয় নেতারা।
সভায় সারা দেশ থেকে সংগঠনের অন্তর্ভুক্ত শিক্ষক-কর্মচারী নেতারা অংশ নেন।