করোনার ধাক্কাকে গুরুত্ব না দেয়ায় যুক্তরাষ্ট্রে মৃত্যু বেড়ে ৮২ হাজার ছুই ছূই

0

বাংলাদেশ সময় আজ মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বখ্যাত ওয়ার্ল্ডওমিটারের দেয়া তথ্যানুযায়ী, গত একদিনে ১৮ হাজারের বেশি নাগরিকের দেহে করোনা চিহ্নিত হয়েছে। আক্রান্ত বেড়ে হয়েছে ১৩ লাখ ৮৫ হাজার ৮৩৪ জনে। প্রাণহানি ঘটেছে আরও ১ হাজার ৪ জনের। যা গত কয়েকদিনের তুলনায় কম। ফলে, মোট মৃতের সংখ্যা বেড়ে ৮১ হাজার ৭৯৫ জনে দাঁড়িয়েছে।

কোয়ারেন্টাইনে গেছেন করোনার বিরুদ্ধে সামনে থেকে লড়াই করা সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচিসহ তিন চিকিৎসক। সর্বোচ্চ সতর্কতায় ট্রাম্পও।

সংক্রমণ বিস্তারের তুলনায় কম হলেও প্রতিদিনই বাড়ছে সুস্থতার হার। যেখানে এখন পর্যন্ত ২ লাখ ৬২ হাজার ২২৫ জন মানুষ সুস্থ হয়ে ঘরে ফিরেছেন। আর আক্রান্তদের মধ্যে বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন ১৬ হাজার ৪৮৪ জন।

এর মধ্যে সবচেয়ে নাজুক অবস্থায় বৃহৎ শহর নিউইয়র্কে। যেখানে এখন প্রাণহানি ২৭ হাজার ছাড়িয়েছে। আক্রান্ত ৩ লাখ প্রায় ৪৭ হাজার ১৫১ জন। এরপরেই রয়েছে নিউ জার্সি। যেখানে ভাইরাসটির থাবায় ৯ হাজার ৩৪১ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত বেড়ে ১ লাখ ৪১ হাজার ১৩৭ জনে পৌঁছেছে।

আক্রান্ত ও প্রাণহানি বেড়েছে মিশিগান ও পেনসিলভেনিয়ায়। মিশিগানে ৪৭ হাজার ৫৫২ জনের আক্রান্তের মধ্যে মারা গেছেন ৪ হাজার ৫৮৪ জন। পেনসিলভেনিয়ায় আক্রান্ত ৬০ হাজার ৫৭৬ জন। সেখানে প্রাণ গেছে ৩ হাজার ৮৪১ জনের।

এমন পরিস্থিতিতে হোয়াইট হাউজের নিয়মিত সংবাদ সম্মলনে মেজাজ হারিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই সাংবাদিকের সঙ্গে রীতিমতো ঝগড়া করে সংবাদ সম্মেলনের স্থান ত্যাগ করেন তিনি। ট্রাম্পের এই কাণ্ডের ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে যায় ইন্টারনেটে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.