নিজস্ব প্রতিবেদক: অক্ষরে অমরতা শ্লোগানে বাস্তবায়নে বিশ্বব্যাপী বাংলাভাষার বিকাশ ও সমাজকল্যাণমূলক স্বেচ্ছাসেবী সংগঠন ‘কলম সাহিত্য সংসদ লন্ডন’ এর বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি মনোনীত হয়েছেন আব্দুর রহমান মনির। সংস্থার চেয়ারম্যান অধ্যাপক ড. নজুরুল ইসলাম হাবিবী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
আবদুর রহমান মনির অক্ষর পাবলিকেশন্স এন্ড মিডিয়ার ডাইরেক্টর। তিনি ক্রীড়া, সংস্কৃতি ও সাহিত্য বিষয়ক বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠের গুরু দায়িত্ব পালন করেছেন। তিনি সাদার্ন বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (অনার্স) ও এলএলএম সম্পন্ন করেছেন।
আবদুর রহমান মনির কলম সাহিত্য সংসদ লন্ডনের বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি মনোনীত হওয়ায় সংস্থার ইউএসএ সভাপতি মুহাম্মদ সিরাজুম মুনির, ফ্রান্স সভাপতি বাবু ভুঁইয়া, মাদীনা (সাউদি আরব) সভাপতি নেওয়াজ মুহাম্মদ, আব্হা (সাউদি আরব) সভাপতি কে এম জামাল উদ্দিন, মুর্শীদাবাদ (ভারত) সভাপতি রঞ্জিত কুমার মুখোপাধ্যায়, সংযুক্ত আরব আমিরাত সভাপতি এনাম হোসাইন, শারজাহ্ (আবুধাবি) সভাপতি লায়ন ওসমান চৌধুরী এবং চট্টগ্রাম জেলা শাখার সভাপতি সাদেক চৌধুরীসহ বিভিন্ন রাষ্ট্র ও আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ তাঁকে অভিনন্দন জানিয়েছেন।
এক অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, আবদুর রহমান মনির তাঁর সাংগঠনিক মেধা ও দক্ষতা দিয়ে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে কলম সাহিত্য সংসদ লন্ডনের কার্যক্রম চালিয়ে যাবেন।