Saturday, November 7

কাপ্তাইয়ে প্রশাসনের হস্তক্ষেপে বড় ধরনের সংষর্ষ হতে রক্ষাপেল ছাত্র-জনতা

0

কাপ্তাই নতুনবাজারে উত্তেজিত ছাত্রদের শান্তনা দিচেছ নির্বাহী কর্মকর্তা ও বাজার কমিটির নেতৃবৃন্দ

কবির হোসেন, কাপ্তাইঃ সামান্য ঘটনাকে কেন্দ্র করে সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষার্থীদের সাথে নতুনবাজারে বসবাসরত কিছু যুবকের সাথে গন্ডগোলের ঘটনাগটে। প্রশাসনের হস্তক্ষেপের কারনে বড় ধরনের সংষর্ষ হতে রক্ষা পেল সকলে। বিভিন্ন সুত্রে ও তথ্যমতে জানাযায় বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের (শনিবার) ৪৮তম ব্যাচেরা শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও র‌্যাগ অনুষ্টিত হয়। উক্ত ঘটনার সময় নতুনবাজারের কোন এক যুবকের সাথে ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মধ্যে কথাকাটা কাটি হয়। উক্ত ঘটনাকে কেন্দ্র করে গতকাল(সোমাবার) দুপুর একটার দিকে ইনস্টিটিউটের ঐ ছাত্ররা নতুনবাজার আসলে পূর্বের জেরধরে বাজারের যুবকদের সাথে বির্তক ও হাতাহাতির ঘটনা ঘটে।

এক পর্যায়ে বিষয়টি সমাধান দেওয়ার জন্য স্থানীয় বাজার কমিটির এবং কিছু যুবক এগিয়ে আসলে সমাধানে ব্যার্থ হয়। পলিটেকনিক ইসস্টিটিউটের কিছু শিক্ষার্থীরা পরে ক্ষিপ্ত হয়ে ছাত্রাবাস হতে লাঠি লোহার রড নিয়ে বাজারে দৌড়ে আসে। ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংষর্ঘর পরিস্থিতির ঘটনা ঘটে। উপজেলা প্রশাসন, পুলিশ, বিজিবি ও নতুনবাজার সমিতির লোকজন দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতি সামাল দেয়। নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম ছাত্রদের শান্ত থাকতে বলেন। এবং তিনি বলেন যে সুইডেন শিক্ষার্থীদের যারা আঘাত করেছে বা মাড়ছে তাকে আইনের আওতায় আনার জন্য পুলিশ প্রশাসন কে নির্দেশ প্রদান করে। এবং উত্তেজিত ছাত্রদের শান্তনা দেন। এবং ঘটনার সঠিক বিচার করা হবে বলে প্রতিশ্র“তি প্রদান করা হলে ছাত্ররা চলে যায়। এ ব্যাপারে এলাকায় পুলিশ মোতায়ন রাখা হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.