Sunday, September 27

কাপ্তাই জাতীয় সমবায় দিবস পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত

0

কাপ্তাই প্রতিনিধিঃ রাঙ্গামাটি কাপ্তাইয়ে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালন ও আলোচনা সভা করা হয়েছে। শনিবার (২নভেম্বর)সকাল ১০টায় কাপ্তাই উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের আয়োজনে র্র্যালী, জাতীয় পতাকা উত্তোলন পরে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কাপ্তাই উপজেলা সমবায় কর্মকর্তা নাদিরা বেগমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা সহকারী ভূমি কমিশন স্বরূপ মহুরি।

স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির সহ-সভাপতি মোহাম্মদ লোকমান আহমেদ। বিশেষ অতিথি বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেন ও ডাঃ প্রবীন খীয়াম। এছাড়াও আরও বক্তব্য রাখেন কাপ্তাই ট্রাক শ্রমিক ইউনিয়ন সভাপতি মো.নুরুল ইসলাম। বক্তরা বলেন কাপ্তাই উপজেলায় ৪৩টি সমবায় সংগঠনের মধ্যে ২৩টি সচল রয়েছে। ২০টি সমবায় সংগঠনের কোন ভূমিকা নেই।অকার্যকর হয়ে পড়ে আছে। তাই সব সমবায় সংগঠন চালুর বিষয়ে কর্মকর্তাকে তাগিদ দেয়া হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.