Monday, November 9

কুড়িগ্রামে নানা আয়োজনে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র ৪৭তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

0

আরিফুল ইসলাম সুজন, কুড়িগ্রাম প্রতিনিধি: বর্ণাঢ্য শোভা যাত্রা, আলোচনাসভাসহ নানা আয়োজনে কুড়িগ্রামে গণপ্রকৌশল দিবস ও আইডিবি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার সকালে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)’র উদ্যোগে কুড়িগ্রাম জেলা পরিষদ মার্কেটের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে।

পরে জেলা পরিষদ মার্কেটের সামনে আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক সংসদ মোঃ জাফর আলী। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আইডিইবি’র জেলা শাখার সভাপতি মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক বকুল চন্দ্র শাহা, পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী ড. নুরে আলম, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী জমিদার রহমান প্রমুখ।
আলোচনাসভায় বক্তারা আইডিইবি’র গৌরবোজ্জল ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে দেশবাসীকে শুভেচ্ছা জানান।

 

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.