Tuesday, November 10

কুড়িগ্রামে প্রেস ক্লাবের কমিটি গঠন

0

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে শনিবার সকাল ১০ টায় প্রেস ক্লবের কার্যালয়ে ১৫ সদস্য কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। প্রেস ক্লাবের সদস্য মোঃ আবু ওবায়দুল হক খাজার সভাপতিত্বে জরুরী সাধারন সভা অনুিুষ্ঠত হয়।

সভায় প্রেস ক্লাব, চিলমারী’র কার্যনির্বাহী কমিটির মেয়াদ শেষ হওয়ায় সর্বম্মতিক্রমে দুই বছরের জন্য সভাপতি পদে হুমায়ুন কবীর ( দৈনিক আমাদের সময় ও ডেসটিনি,) ও সাধারন সম্পাদক পদে আব্দুল লতিফ মেহেদী (দৈনিক খোলা কাগজ) কে নির্বাচিত করে ১৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে সহ-সভাপতি, মোঃ আনোয়ারুল ইসলাম জুয়েল, যুগ্ন সাঃসম্পাদক মোঃ জিয়াউর রহমান জুয়েল, সাংগঠনিক সম্পাদক মোঃ মঞ্জুরুল আহসান, সহ-সাংগঠনিক সম্পাদক ডা. মোঃ ছাবেদ আলী মন্ডল, অর্থ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম রাঙ্গা, তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ আহসান হাবিব আপেল, সাহিত্য ক্রীড়া ও সংবাদ বিষয়ক সম্পাদক মোঃ আতিকুর রহমান, নারী ও শিশু বিষয়ক সম্পাদক মনিরা আলম মিমি, দপ্তর সম্পাদক বজলুর রহমান, প্রচার সম্পাদক মোঃ সাহেব আলী, ও কার্যকরি সদস্য হিসেবে মোঃ আবু ওবায়দুল হক খাজা, মোঃ আমিনুল ইসলাম বীর, মোঃ গোলাম মাহবুব (বিপ্লব) নির্বাচিত হয়েছেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.