কবির হোসেন, কাপ্তাই প্রতিনিধি: কর্ণফুলী পেপার মিলস লিঃ(কেপিএম)এর নিরাপত্তা অফিস হতে প্রায় পঞ্চাশগজ দুরত্ব ফায়ার সার্ভিস এর পাশ্ববর্তী হতে (শনিবার) গভীর রাতে মিলের উন্নত মানের একটি ওয়াল্ডিং মেশিন চুরি হয়ে যায়।
মিলের নিরাপত্তা শাখার মাত্র ৫০ গজ দূরত্ব হতে মেশিন চুরি নিয়ে শ্রমিক/কর্মচারীদের মধ্যে নানা প্রশ্ন উঠছে। কেউ কেউ বলছে চুরি যাওয়া মেশিনটির দাম প্রায় ২/৩লাখ টাকা আবার কেউ নিরাপত্তা শাখা নিয়ে প্রশ্ন করছে ।
এ ব্যাপারে (রোববার) কেপিএম নিরাপত্তা কর্মকর্তা বাদশা আলমকে ফোনে জানতে চাইলে তিনি চুরি যাওয়া মেশিনের সতত্য স্বীকার করে। এবং তিনি বলেন চুরি যাওয়া মেশিনের দাম মাত্র বিশ হাজার টাকা তবে কাপ্তাই থানায় এ ব্যাপারে কোন মামলা বা অভিযোগ করা হয়নি বলে উল্যেখ করেন।