খোকসা প্রতিনিধিঃ কুষ্টিয়ার খোকসা উপজেলার গোপগ্রাম ইউনিয়নের আমলাবাড়ী গ্রামে সুইচ গেট এলাকার বিশ্বনাথ দাস মাস্টার এর নিজ নামের জমি ভূমি দস্যু মোঃ হিছাম উদ্দিন, পিতা- কিয়ামদ্দিন সরদার, দখলের অভিযোগ পাওয়া গেছে। (শনিবার) দুপুরে খোকসা বাসষ্ট্যান্ডে থানায় মামলার অভিযোগের ফটোকপি স্থানীয় সাংবাদিকদের হাতে তুলেদিয়ে তিনি জানান গত ৮-৭-২০১৭ইং তারিখে আমার নিজ নামীয় সম্পত্তিতে ঘর তুলতেছিল হিছাম উদ্দিন। বিষয়টি দেখে আমি ভবানীগঞ্জ পুলিশ ক্যাম্পে মৌখিকভাবে অভিযোগ করি। ভবানীগঞ্জ ক্যাম্পের ইনচার্জ এস.আই জিল্লুর রহমান সরেজমিনে এসে ঘর তোলা বন্ধ করে দেন ও ঘর তৈরির মালামাল সরিয়ে নিতে বলেন। গত ২৯-৭-২০১৭ইং তারিখে সকাল ৭ টার সময় উক্ত ভূমি দস্যু হিছাম উদ্দিন, আলাল মন্ডল ও আমজাদ হোসেন সহ আরো ১০/১২জন লোক সুইচগেট আমার নিজ সম্পত্তির উপর ঘর তোলে। বিশ্বনাথ দাস জানান, তাদের কে ঘর তুলতে বাধা দেওয়ায় আমাকে খুন জখম করার জন্য রুখে আসে এবং বাড়াবাড়ি বা থানা পুলিশ করলে আমাকে দেশ ছাড়া করা হবে, এমনকি লাশ গুম করারও হুমকি প্রদান করে।
এদিকে উক্ত বিশ্বনাথ দাসা এর সম্পত্তির বিষয়ে অভিযোগের সত্যতা যাচায়ে গোপগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন জানান উক্ত সম্পত্তিটি পানি সম্পদ মন্ত্রনালয়ের জায়গা। এবিষয়ে হিছাম উদ্দিন এর লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ২১-৭-২০১৭ইং তারিখে গ্রাম আদালতে নোটিশের মাধ্যমে ডাকলেও বিশ্বনাথ দাস মাস্টার উপস্থিত হয়নি। জমির দখলদার হিসাম উদ্দিন জানান, ৩০বছর আগে বিশ্বনাথ দাস এর বাবা-চাচারা সুইচ গেটের এই জায়গাতে আমাকে একটি দোকানঘর করার অনুমোতি দেয়। মৌখিক অনুমোতিতে আমি উক্ত স্থানে মাটি তুলে দোকান ঘর পরিচালনা করে আসছি। উক্ত দোকানটি ভেঙ্গে যাওয়ায় পুনঃরায় মেরামত করতে গেলে থানা পুলিশে বাধা দেয়। এমতাবস্থায় ভগ্নদশা ঘরটি অদ্যবধি পড়ে আছে। তিনি আরো বলেন, জায়গাটি আমার নয় তবে পানি উন্নয়ন বোর্ডের জায়গাতে দোকান ঘরটি তৈরী করার জন্য লিখিত অনুমোতি চেয়েছি।
অপরদিকে নিজ জায়গার দখলদারী নিতে বিশ্বনাথ দাস মাস্টার খোকসা থানায় অভিযোগ করলে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাজমুল হুদা বিষয়টি দতন্তের জন্য ভবানীগঞ্জ ক্যাম্প ইনচার্জ এস,আই জিল্লুর রহমানকে ব্যবস্থা নিতে নির্দেশ দেন। তিনি আরো বলেন, জমি জাতির বিষয়ে সিদ্ধান্ত আদালত নিবে। আদালতের কোন নির্দেশ আসলেই কেবল আমরা বাস্তবায়ন করব।
এরিপোর্ট লেখা পর্যন্ত বিশ্বনাথ দাস মাস্টার এর সাড়ে ৩৯শতাংশ জমির নিজ ভোগ-দখলে নিতে মরিয়া হয়ে আছে। অপরদিকে হিছাম উদ্দিনের ভাষায় পানি উন্নয়ন বোর্ডের জায়গায় দোকানঘরটি করার অনড় অবস্থায় রয়েছেন।