Friday, November 6

খোকসা আমবাড়িয়ায় শাফিন খান হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

0

মিলন খান, খোকসা প্রতিনিধিঃ কু্ষ্টিয়া খোকসা আমবাড়িয়ায় শাফিন খান হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে আমবাড়িয়া সর্বস্তরের জনগণের ব্যানারের ধোপরাখোল কলেজ মাঠে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

শাফিন খান হত্যা বিচারের দাবিতে এলাকার নারী-পুরুষ শত হাজার হাজার জনগণ রাস্তায় নেমে আসে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠান করে। বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আমবাড়িয়া ইরানের সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান বিশু, সাবেক ইউনিয়ন চেয়ারম্যানের স্ত্রী নূরজাহান বেগম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর কবীর বাবুল, শামিম রেজা, আকমল হোসেন, মান্নান খান প্রমুখও।

বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠানে বক্তারা আগামী ২৪ ঘন্টার মধ্যে হত্যাকারীদেরকে আইনের আওতায় আনার জন্য জোর দাবি করেন। বক্তারা বলেন যদি আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাদের গ্রেফতার না করা হয় বৃহত আন্দোলন গড়ে তোলা হবে। সমাবেশে সাপের খানের ১০ বছরের বাচ্চার সিয়াম খান তার বাবার হত্যার বিচার চাই।

উল্লেখ্য গত রোববার রাজবাড়ী জেলার পাংশা থানার হাবাসপুর ইউনিয়নের চর পাড়া গ্রামের আখের মাঠ থেকে শাফিন খানের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত শাফিন খান দীর্ঘ ১৭ বছর প্রবাসে বসবাস করার পর দেশে ফিরে পদ্মা নদীর চরে বালু ব্যবসার সাথে জড়িত ছিল বলে জানা গেছে। পুলিশ বলছে ব্যবসায়ী কারণেই অর্থদণ্ডের লেনদেনে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে।

এদিকে শাফিন হত্যাই আমবাড়িয়া ইউনিয়ন সহ আশপাশের এলাকায় ব্যাপক গণসংযোগ ও প্রতিবাদের ঝড় উঠেছে বলে জানা গেছে। ফলে গতকাল স্থানীয় ধোপরাখোল কলেজ মাঠে ব্যাপক গণসংযোগ ও বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.