Thursday, November 19

গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে সংলাপে বসছে ইসি

0

সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সংলাপের পর এবার গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে বসছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৬ ও ১৭ আগস্ট এ সংলাপ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলালউদ্দিন আহমদ।

আজ রবিবার দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এ তথ্য দেন। তিনি আরও জানান, আগস্টের শেষ সপ্তাহে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে ইসি।

ইসি সচিব বলেন, ‘বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সম্পাদক, সাংবাদিক নেতা ও মিডিয়া ব্যক্তিত্বদের সংলাপে আমন্ত্রণ জানানো হবে।’

মোট ৬০ জনকে আমন্ত্রণ জানানো হবে জানিয়ে তিনি আরও বলেন, ‘গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে সংলাপের পর আগস্টের শেষ সপ্তাহে দেশের ৬টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন।’

এছাড়া ঈদের পর ১০ সেপ্টেম্বর থেকে আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক চলবে বলেও জানান এই ইসি সচিব।

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশন এই সংলাপের উদ্যোগ নিয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.