মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি : গাজীপুর জেলা শহরস্থ জয়দেবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২০১৭ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল ১৬ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি দিলরুবা ফায়জিয়ার সভাপতিত্বে ও সহকারী শিক্ষক জোবাইদা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর সদর উপজেলা শিক্ষা অফিসার মোঃ হারুন-অর-রশিদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-২ ও ২৮ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ হাসান আজমল ভূইয়া, সদর সহকারী উপজেলা শিক্ষা অফিসার এসএম জাকারিয়া হায়দার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুন নেছা, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মীর বজলুর রহমান, বিদ্যোৎসাহী আলহাজ্ব আবদুল মালেক, গাজীপুর সদরের মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আবুল হাশেম, বিদ্যালয়ের সহকারী শিক্ষক আঞ্জুমান আরা লাইজু, পিইসি পরীক্ষার্থী দেবকী বিশ্বাস প্রমুখ।
দোয়া মাহফিল ও মুনাজাত পরিচালনা করেন শহরের বরুদা পিলখানা জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা শারফুদ্দিন আহমদ।
পরে প্রধান অতিথি সদর উপজেলা শিক্ষা অফিসার মোঃ হারুন-অর-রশিদ পিইসি পরীক্ষার্থীদের মাঝে প্রবেশপত্র বিতরণ করেন।