Sunday, October 4

গাজীপুরে ভলিবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান

0

 

Exif_JPEG_420

মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি ॥ গাজীপুর জেলা ক্রীড়া অফিসের আয়োজনে শহরের ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ী মাঠে বার্ষিক ক্রীড়া ভলিবল প্রতিযোগিতা-২০২১-২২ অনুষ্ঠিত হয়েছে।

৬ জানুয়ারি বৃহস্পতিবার আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা ক্রীড়া অফিসার ফারজানা আক্তার সাথী।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি গাজীপুরের জেলা প্রশাসকের অনুপস্থিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল কালাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন, বাংলাদেশ ভলিবল ফেডারেশনের নির্বাহী সদস্য মোঃ মেজবাহ উদ্দীন, গাজীপুর জেলা ফুটবল এসোসিয়েশনরে সদস্য এ.কে.এম জাহাঙ্গীর প্রমুখ।

ভলিবল প্রতিযোগিতায় ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৫৬ জন প্রতিযোগি অংশ গ্রহণ করেন। প্রতিযোগিতার চুড়ান্ত পর্যায়ে প্রফেসর আরিফ উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ও মনিপুর উচ্চ বিদ্যালয় রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিরা অতিথিবৃন্দের হাত থেকে পুরস্কার গ্রহণ করেণ। এসময় অত্র শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক – শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা উক্ত খেলা উপভোগ করেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.