Wednesday, November 4

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

0

গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া পেয়ারা বাগান এলাকায় বাস ও লেগুনা সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চারজন। আজ শুক্রবার সকালে ঢাকা বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতরা স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

জানা গেছে, ভোগড়া বাইপাস মোড় থেকে যাত্রী নিয়ে একটি লেগুনা কোনাবাড়ি যাচ্ছিল। কিছু দূর যাওয়ার পর একটি রিকশাকে পাশ কাটাতে গিয়ে বিপরীত দিক থেকে আসা আজমেরি গ্লোরী পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাস ও লেগুনার ১০ যাত্রী আহত হন।

নাওজোর মহাসড়ক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. আব্দুল হাই সাংবাদিকদের জানান,  এলাকাবাসী আহতদের উদ্ধার করেন এবং চারজনকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় কবলিত বাস ও লেগুনা জব্দ করা হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.