Friday, October 30

চট্টগ্রাম বন্দরের পণ্য পরিবহন মালিক শ্রমিকদের ৫দফা দাবিতে ৪৮ ঘণ্টার কর্মবিরতি

0

পরিবহন-ধর্মঘট-চলছেনিজেস্ব প্রতিবেদকঃ চট্টগ্রাম বন্দরের পণ্য পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের পাঁচ দফা দাবিতে ৪৮ ঘণ্টার কর্মবিরতি চলছে। আজ রবিবার(অক্টোবর ২৯) ভোর থেকে এ কর্মবিরতি শুরু করেন পরিবহন শ্রমিকরা।শ্রমিকদের কর্মবিরতির কারণে চট্টগ্রাম বন্দর ও বেসরকারি ১৬টি ডিপো থেকে সব ধরনের কনটেইনার পরিবহন কার্যত বন্ধ রয়েছে।

সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ সদস্য সচিব আবু বক্কর ছিদ্দিকী বলেন, বেশ কিছু দিন আগে সরকারের কাছে পাঁচ দফা দাবি দেয়া হয়েছে।কিন্তু দাবি পূরণের কোনো উদ্যোগ নেয়া হয়নি। দাবি পূরণ না হওয়ায় ৪৮ ঘণ্টার কর্মবিরতি চলবে। এর পরও যদি দাবি বাস্তবায়ন না হয়, তা হলে আরও বৃহৎ কর্মসূচি দেয়া হবে।

জানা গেছে, সরকারের কাছে পাঁচ দফা দাবি দেয় চট্টগ্রাম প্রাইম মুভার ট্রেইলার শ্রমিক ইউনিয়ন, বাংলাদেশ কাভার্ড ভ্যান চালক শ্রমিক ইউনিয়ন এবং চট্টগ্রাম জেলা ট্যাঙ লরি শ্রমিক ইউনিয়ন।

দাবি গুলোর মধ্যে রয়েছে- ওভারলোড নিয়ন্ত্রণের নামে মহাসড়কে হয়রানি ও চাঁদাবাজি বন্ধ করা, কাভার্ড ভ্যান ও প্রাইমমুভারের সিটি কর্পোরেশনের বর্ধিত কর প্রত্যাহার, পুলিশি নির্যাতন ও চাঁদাবাজি বন্ধ করা, বিআরটিএ হেভি লাইসেন্স পদ্ধতি সহজ করা এবং বে-টার্মিনালের পাশে পণ্যবাহি গাড়ির জন্য আলাদা টার্মিনাল নির্মাণ করা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.