চট্টগ্রাম-১৬ আসনের প্রার্থী বিরুদ্ধে মামলা

0

চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের বর্তমান সংসদ সদস্য ও আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে সাংবাদিককে মারধর-নাজেহাল ও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে আদালতে মামলা হয়েছে।

আজ মঙ্গলবার(২৬ ডিসেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেব এর আদালতে বাঁশখালীর নির্বাচনী কর্মকর্তা হারুন মোল্লা বাদী হয়ে মামলাটি করেন।

চট্টগ্রাম জেলা পিপি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী মামলার বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন এবং সাংবাদিকদের মারধর নাজেহালের অপরাধে নির্বাচনী আচরন বিধি আইনের ৮(খ) ধারায় মোস্তাফিজুর রহমান নাম উল্লেখ করে অজ্ঞাত ২০ থেকে ৩০ জনকে আসামি করে আদালতে মামলার আবেদন করা হয়।
আদালত ফৌজদারী কার্যবিধি ২০০ ধারায় বাদী হারুন মোল্লার জবানবন্দি গ্রহণ করে ও রির্টানিং অপরাধ আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন জারি করেন। আগামী ৩ জানুয়ারি মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.