Friday, November 20

চীনের সঙ্গে ৫৫ কোটি ৪০ লাখ ডলারের ঋণ চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ

0

চীন-বাংলাদেশগভীর সমুদ্রে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং নির্মাণের জন্য চীনের সঙ্গে ৫৫ কোটি ৪০ লাখ ডলারের ঋণ চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী রবিবার এনইসি সম্মেলন কক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও চীনের এক্সিম ব্যাংকের মধ্যে এই চুক্তি হবে।

জানা গেছে, বর্তমানে বিদেশ থেকে কিনে আনা তেল জাহাজ থেকে সরাসরি ইস্টার্ন রিফাইনারির ডিপোতে খালাস করা যায় না। বন্দরের গভীরতা কম হওয়ায় তেলের ট্যাংকারগুলো গভীর সমুদ্রে নোঙর করে। সেখান থেকে তেল খালাস করে ছোট জাহাজে (লাইটার) করে নেওয়া হয় ইস্টার্ন রিফাইনারিতে। এই প্রক্রিয়ায় একটি ট্যাংকার থেকে তেল খালাস করতে ৩ থেকে ৭ দিন সময় লেগে যায়।

আর অতিরিক্ত সময়ের জন্য সরকারকে জরিমানা গুণতে হয় জাহাজ কোম্পানিগুলোর কাছে। নতুন সিঙ্গেল মুরিং হলে ৪৮ ঘণ্টায় এক লাখ ২০ হাজার মেট্রিক টন অপরিশোধিত এবং ২৮ ঘণ্টায় ৭০ হাজার মেট্রিক টন ডিজেল খালাস করা যাবে। এর বার্ষিক খালাসের ক্ষমতা হবে ৯০ লাখ মেট্রিক টন।

ইআরডির উপ সচিব মতিউর রহমান বলেন, গতবছর অক্টোবরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ঢাকা সফরে ২৪ বিলিয়ন ডলারে ২৭টি প্রকল্প বাস্তবায়নের যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল, ‘ইনস্টলেশন অব সিঙ্গেল পয়েন্ট মুরিং উইথ ডাবল পাইপ লাইন’ শীর্ষক এ প্রকল্প তারই একটি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.