Sunday, November 22

ঝুলন্ত লাশ উদ্ধার, পাশে পদ্মাবতীর স্লোগান

0

বিতর্কের মাঝেই পদ্মাবতী বিরোধী স্লোগানসহ উদ্ধার হলো মৃতদেহ। জয়পুর থেকে ২০ কিলোমিটার দূরে নাহারগড় ফোর্ট থেকে উদ্ধার হয় মৃতদেহটি।

গতকাল দুপুরে নাহারগড় ফোর্টের মধ্যে থেকে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। সেখানে পাথরের উপরে লেখা ছিল পদ্মাবতী বিরোধী একাধিক স্লোগান। তাতে একটি স্লোগানে বলা হয়েছে, পদ্মাবতীর বিরোধিতা করছি। দ্বিতীয়টিতে লেখা, আমরা পুতুল পোড়াই না। হত্যা করি।

অন্যদিকে গতকাল পদ্মাবতী নিয়ে কর্ণি সেনার বিশেষজ্ঞ প্যানেল তৈরির আবেদন খারিজ করে দিল দিল্লি হাইকোর্ট। এরপরই দিল্লিতে পরিচালক সঞ্জয় লীলা বনশালির কুশপুতুল পোড়ায় কর্ণি সেনা। ঘটনার নিন্দা করেন কংগ্রেস নেতা শচীন পাইলট।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.