Monday, November 9

ঢাকার স্কয়ার হাসপাতালে নেয়া হল মহিউদ্দিন চৌধুরীকে

0

অসুস্থ আওয়ামী লীগ নেতা এ বি এম মহিউদ্দিন চৌধুরীকে চট্টগ্রাম থেকে ঢাকায় পাঠানো হয়েছে। চট্টগ্রামের তিন বারের মেয়র, বর্ষীয়ান এই রাজনীতিককে শনিবার রাতে বন্দর নগরীর মেহেদীবাগের বেসরকারি ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

রোববার দুপুর ২টা ৫০ মিনিটে নগরীর এম এ আজিজ স্টেডিয়াম থেকে হেলিকপ্টারটি মহিউদ্দিন চৌধুরীকে নিয়ে ঢাকায় উদ্দেশ্যে উড্ডয়ন করেছে।।

মহিউদ্দিনরে ব্যক্তিগত সহকারী মোহাম্মদ ওসমান জানান, ঢাকায় স্কয়ার হাসপাতালে ভর্তি করা হবে মহিউদ্দিন চৌধুরীকে। ৭৪ বছর বয়সী মহিউদ্দিন দীর্ঘদিন ধরে হদযন্ত্র ও কিডনির জটিলতায় ভুগছেন।

মহিউদ্দিনের শারীরিক অবস্থা নিয়ে ম্যাক্স হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. লিয়াকত আলী খান সাংবাদিকদের বলেন, “উনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। আগে থেকে হার্টে বাইপাস করা আছে। উনার কিডনির সমস্যাও আছে।”

অবস্থা স্থিতিশীল হলেও মহিউদ্দিনকে ঢাকায় নেওয়ার পরিকল্পনা করে তার পরিবার।

এদিকে অসুস্থ সভাপতি মহিউদ্দিনকে দেখতে রোববার সকালে হাসপাতালে যান নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি করপোরেশনের বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দিন।

সিটি ককর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবদুর রহিম জানান, শনিবার (১১ নভেম্বর) রাতে নগর আওয়ামী লীগের সভাপতি, বর্ষীয়ান নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরীকে ম্যাক্স হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। মেয়র আ জ ম নাছির উদ্দীন রবিবার (১২ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে হাসপাতালে যান। তিনি মহিউদ্দিন চৌধুরীর পাশে কিছুক্ষণ সময় কাটান এবং চিকিৎসার ব্যাপারে খোঁজখবর নেন।

এ সময় এবিএম মহিউদ্দিন চৌধুরীর আরোগ্য কামনা করে আল্লাহর কাছে দোয়া করেন মেয়র নাছির।

চট্টগ্রামের তিন বারের মেয়র মহিউদ্দিন অসুস্থ শরীরেও শনিবার বিকালে নগরীতে মহানগর যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে হাজির হয়ে বক্তব্য রাখেন।

চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় থাকার পাশাপাশি চট্টগ্রামের বিভিন্ন আঞ্চলিক ইস্যুতে আন্দোলন করে আসছেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.