Friday, November 20

দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নেমেছে অস্ট্রেলিয়া

0

দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নেমেছে অস্ট্রেলিয়া প্রথম দিনের ১৮ রান নিয়ে । ৩ রান নিয়ে দিন শুরু করেছেন দলীয় অধিনায়ক স্টিভেন স্মিথ এবং ৬ রানে রয়েছেন রেনশো।

এর আগে, বাংলাদেশের প্রথম ইনিংসে ২৫০ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে দলীয় ১৪ রানের মধ্যে অস্ট্রেলিয়ার ৩ ব্যাটসম্যানকে সাজঘরে পাঠিয়ে বিকালটা নিজেদের করে নেন টাইগাররা।

তার আগে অবশ্য ব্যাটিংয়ে নেমে অজি পেসার প্যাট কামিন্সের তোপের মুখে পড়ে দলীয় ১০ রানের তিন উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। সেখান থেকে তামিম-সাকিবের ১৫৫ রানের জুটির উপর ভর করে প্রথম ইনিংসে ২৫০ রানের একটা সম্মানজনক স্কোর দাঁড় করে মুশফিক বাহিনী।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.