Friday, November 13

নাগরপুরে অগ্নিকান্ডে ঔষধের দোকানসহ বসতঘর পুড়ে ছাই

0

নাগরপুর প্রতিনিধি, টাঙ্গাইলঃ টাঙ্গাইলে নাগরপুর উপজেলার চাষাভাদ্রা অগ্নিকান্ডে একটি ঔষধের দোকান ও একটি বসতঘর পুড়ে গেছে। জানা যায়, ১৩ই আগষ্ট রাত আনুমানিক ২.০০ ঘটিকার সময় উপজেলা চাষাভাদ্রা ঋীষিবাড়ির মোড় এলাকায় আক্তার হোসেনের আখি মেডিকেল হল নামে একটি ফার্মেসী ও কামাল উদ্দিনের বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। জিজ্ঞাসাবাদে কামাল উদ্দিন জানায় নগদ টাকা, স্বর্ন ও ঘরের মালামালের আনুমানিক ক্ষতির পরিমান ৮ লক্ষ টাকা। ফার্মেসী মালিক আক্তার হোসেনের ক্ষতির পরিমান ৪ লক্ষ টাকা বলে জানা যায়।

অগ্নিকান্ডের সূত্রেপাত বাড়ির মালিক কামাল উদ্দিন এই প্রতিনিধিকে জানায় পূর্ব শত্র“তার জের ধরে যে, কেউ এই অগ্নিকান্ডের ঘটনা ঘটিয়েছে। আগুনের সংবাদ পেয়ে নাগরপুর ফায়ার সার্ভিস সিভিল ও মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার ফায়ার সার্ভিস ঘটানাস্থলে পৌছে আগুন নিভাতে সাহায্য করেন। এ ব্যাপারে নাগরপুর থানায় ১টি সাধারন ডায়রী প্রস্তুতি চলছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.