Saturday, November 21

নির্বাহী ম্যাজিস্ট্রেটে মোবাইল কোর্ট আরও পাঁচ সপ্তাহ মুলতবি

0

আপিল বিভাগনির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল শুনানি আরো পাঁচ সপ্তাহ মুলতবি করেছেন আপিল বিভাগ। এর ফলে এই পাঁচ সপ্তাহের মধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে মোবাইল কোর্ট পরিচালনায় বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

আজ বুধবার সকালে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু। রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার হাসান এম এস আজিম।

গত ১১ মে নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। একইসঙ্গে ভ্রাম্যমাণ আদালত আইন (মোবাইল কোর্ট অ্যাক্ট, ২০০৯) এর ১৪টি ধারা ও উপধারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় তা অবৈধ ঘোষণা করেন। এ ছাড়া তিন রিটকারীর সাজা অবৈধ ঘোষণা করেছেন এবং জরিমানাও বাতিল করেন আদালত। এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.