ফেনী সোনাগাজীর মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফিকে যৌন নির্যাতন ও কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার প্রতিবাদ উঠেছে দেশ-বিদেশে। এ ঘটনার তীব্র প্রতিবাদ ও অধ্যক্ষ সিরাজ উদ দৌলা বিচারের দাবিতে সোচ্চার সামাজিক যোগাযোগমাধ্যমে।
বিভিন্ন দেশের মতো কুয়েত প্রবাসীরাও প্রতিবাদ করতে নিজের ভাষায় ফেসবুক ওয়ালে লাইক, কমেন্ট ও শেয়ার করছেন বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সংবাদ।
এ ঘটনার প্রতিবাদ জানিয়ে কুয়েত প্রবাসী কবি জামিল হোসেন লিখেছেন কবিতা। সেই কবিতা ফেসবুকে শেয়ারও করেছেন।
ধর্ষকের মুক্তি
এই যদি হয় মুক্তি চাওয়ার পণ
মানবতা আজ বিপন্ন।
ধর্ষকের মুক্তি চায় কেমন করে
প্রশ্ন জাগে জনগণের মনে।
ওরা কি বিবেক বুদ্ধি বিকৃত
নাকি ওরা ধর্ষকের সমর্থিত।
পাপ করেছে যেই হোক না
দেখার বিষয় না।
সাজা তাকে পেতে হবে
মুক্তি নয় সাজা তাকে দিতে হবে।
হোক না যত বড় তার গর্দান
ফাঁসির রশিতে ঝুলিয়ে যাক প্রাণ।
এই ভাবে আর কত যাবে ঝরে
কচি শিশুর প্রাণ অকাতরে।
দেশবাসী গর্জে উঠো আবার
ফাঁসি ছাড়া কথা নয় আর।
ধর্ষকের ফাঁসি হলে দেশ হবে মুক্ত
দেশটা হবে বসবাসের উপযুক্ত।
ধর্ষকের মুক্তি নয় সাজা দেয়া হোক
দেশটা বসবাসের উপযোগী রক।
দেশবাসীর মতো কুয়েত প্রবাসীদের উদ্বিগ্ন ও উৎকণ্ঠে তারা বলেন, স্কুল, মাদ্রাসার মতো একটি পবিত্র জাগায় যেখানে শিক্ষার্থীরা নিরাপদ নয় এই ধরনের ঘটনায় দোষীদের দ্রুত আইনের উপযুক্ত শাস্তির দাবি করেন। এসব প্রতিরোধে ধর্মীয় ও সামাজিক জনসচেতনতা প্রয়োজন বলে প্রবাসীরা মনে করেন।