Friday, November 6

পত্নীতলায় পুলিশ কর্তৃক ৬শ বোতল ফেন্সিডিল উদ্ধার

0

ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলা থানা পুলিশের বিশেষ অভিযানে ৬শ বোতল বিক্রয় নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।

থানা সুত্রে জানা যায়, ২১ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা হতে বিকাল পৌনে ৩টা পর্যন্ত উক্ত অভিযানে উপজেলার শিহাড়া ইউনিয়নের আবাদপুর এলাকায় আসামীরা পালিয়ে গেলেও একই এলাকার তিনটি স্থানের মাটি খুঁড়ে একটি শরিষা ক্ষেত হতে ৬শ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। পত্নীতলা সার্কেলের এএসপি মো: তারেক জুবায়ের এর দিক নির্দেশনায় পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাজহার ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই আব্দুর রহমান ও এএসআই আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় ও স্থানীয় এলাকাবাসীর সহায়তায় ওই অভিযান পরিচালিত হয়।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাজহার ইসলাম বলেন, এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.