Sunday, November 8

পত্নীতলায় মহান বিজয় দিবস উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

0

ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০১৭ সুষ্ঠভাবে উদযাপনের লক্ষ্যে জাতীয় কর্মসূচির আলোকে স্থানীয়ভাবে কর্মসূচি প্রণয়নের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

২৭ নভেম্বর সোমবার বেলা ১১টায় পত্নীতলা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল মালেক অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন। এসময় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল হামিদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল করিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার রঞ্জন চৌধুরী, পত্নীতলা থানা ওসি মাজহার ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ওয়াজেদ আলী মৃধা, উপজেলা আ.লীগের সভাপতি ইছাহাক হোসেন, উপজেলা আ.লীগের সিনিয়র সহসভাপতি বাবু নির্মল কুমার ঘোষ, নজিপুর পৌরসভার মেয়র রেজাউল কবির চৌধুরী, উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা আ.লীগের দফতর সম্পাদক বজলুর রশিদ, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আজগর আলী প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার প্রকাশ চন্দ্র সরকার, উপজেলা প্রকৌশলী তোফায়েল আহমেদ, উপজেলা আ.লীগের অন্যতম সদস্য আবুল কালাম আজাদ অরুণ, সাংবাদিক ইখতিয়ার উদ্দীন আজাদ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.