মোঃ গোলাম মোস্তফা, চট্টগ্রাম : শনিবার ১৩ জানুয়ারি পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্প্রিং ১৫তম ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর আব্দুল মান্নান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের মাননীয় ভাইস প্রেসিডেন্ট জনাব জহির আহমেদ রোটন, আরও উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের মেম্বার প্রফেসর ড.এম মুজিবুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.মো:নূরুল আনোয়ার।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর আব্দুল মান্নান বলেন, বিশ্বে এখন চলছে মেধার বিপ্লব এই মেধার প্রতিযোগিতায় যারা এগিয়ে থাকবে তারাই পরিচালনা করবে বিশ্বকে। মেধা যন্ত্রপাতি তৈরী করবে বিশ্বকে গড়ার জন্য, শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন বিশ্বে যতো বিখ্যাত ব্যক্তি আছে তারা কেউ জিপিএ -৫ পাইনি। তারা কি পিছিয়ে আছে ? সেই ব্যক্তিগুলো বিশ্বকে পরিচালনা করছে তাদের মেধা দিয়ে, বিশ্ববিদ্যালয় কিছু শেখায় না, তবে কিভাবে শিক্ষতে হয় তা শেখায় বিশ্ববিদ্যালয়। তোমরা বন্ধুদের সাথে প্রতিযোগিতা করবে না, প্রতিযোগিতা করবে বিদেশীদের সাথে অন্য জেলা বা বিভাগের শিক্ষার্থীদের সাথে তাহলে দেখবে তোমার জয় হবেই।
বেকার সমস্যা নিয়ে কথা বলার সময় বলেন, বাংলাদেশে ৬ লক্ষ বিদেশী কাজ করছে অফিসিয়াল ভাবে, যার ফলে দেশের বিপুল অর্থ চলে যাচ্ছে বিদেশে। সেই জায়গা গুলো তোমাদের দক্ষতার সাথে জয় করে নিতে হবে, বক্তব্যের শেষ পর্যায়ে বলেন বাংলাদেশের প্রকৃত নায়ক হচ্ছে কৃষক।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.নূরুল আনোয়ার এবং ট্রাস্টি বোর্ডের মেম্বার প্রফেসর ড.এম মুজিবুর রহমান, বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ওবাইদুর রহমান।
এছাড়াও অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার, বিভিন্ন অনুষদের ডীন ও বিভাগীয় চেয়ারম্যান ও বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন, সভাপতির সমপানী বক্তব্যে মধ্যে দিয়ে অনুষ্ঠানের প্রথম পর্বের সমাপ্তি ঘটে।
দ্বিতীয় পর্বে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, বিশ্ববিদ্যালয়ের কালচার ফোরামের সদস্যগণ নানান মনোমুগ্ধকর উপস্থাপনার মধ্যে দিয়ে আগত দশর্ক-শ্রোতা মন্ডলীদের মাতিয়ে রাখেন।
উল্লেখ্য সকাল ৯.৩০ ঘটিকায় উদ্বোধনী ঘোষণার মধ্য দিয়ে, বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের প্রভাষক মোহাম্মদ ইশতিয়াক ও ফাহমিদা আক্তারের সঞ্চালনায় নবীনবরণ অনুষ্ঠান শুরু হয়।